রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে কয়েক ডজন ফিলিস্তিনি আটক

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে কয়েক ডজন ফিলিস্তিনি আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে কয়েক ডজন ফিলিস্তিনি আটক

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুরকায় অভিযান চালিয়ে কয়েক ডজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।


শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় ভোরে বুরকা শহরে অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। এ সময় কয়েক ডজন তরুণকে আটক করে শহরের একটি চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রকাশ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।


এ ছাড়া শহরের একটি মসজিদের ভেতর থেকেও কয়েকজন মুসল্লিকে আটক করে রাখা হয়েছে বলে জানা গেছে।


অভিযানের সময় শহরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি ছিল বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে ওয়াফা।


তবে বুরকায় অভিযান ও আটকের বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।