মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের খুলনা লংমার্চ ৩১ অক্টোবর

৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের খুলনা লংমার্চ ৩১ অক্টোবর

favicon
ভোরের আলো ডেস্ক:
৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের খুলনা লংমার্চ ৩১ অক্টোবর

পূজার কারণে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের তারিখ পিছিয়ে ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এর আগে আগামী ১০ অক্টোবর এই কর্মসূচি হওয়ার কথা ছিল।


সোমবার (৫ অক্টোবর) লিয়াজোঁ কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিরোধীদলীয় নেতার বাসভবনে অনুষ্ঠিত ওই সভায় লংমার্চের নতুন তারিখ নির্ধারণ করা হয়।


মিয়া গোলাম পরওয়ার বলেন, ৭ দফা দাবি আদায়ে লংমার্চ অব্যাহত থাকবে। কর্মসূচিতে কোনো দুষ্কৃতকারী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হবে বলেও জানান তিনি।


১১ দলীয় ঐক্যের সাত দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার, জুলাই গণহত্যার বিচার, এলপিজি, গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে কার্যকর পদক্ষেপ, বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ করা।


লংমার্চ ৩১ অক্টোবর সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হবে। কর্মসূচির অংশ হিসেবে জাজিরার নাওডোবায় পথসভা, বাগেরহাটের কাটাখালীতে সমাবেশ এবং রূপসা ও শিববাড়ী মোড়সহ বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হবে।