শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
শুক্রবার , ০৯ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে স্বপ্রণোদিত মামলা

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে স্বপ্রণোদিত মামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে স্বপ্রণোদিত মামলা

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে স্বপ্রণোদিত হয়ে মামলা করেছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নোমান। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।


মামলার নথি থেকে জানা গেছে, অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির জন্য নির্ধারিত সময়ে টিকিট উন্মুক্ত করার কয়েক মিনিটের মধ্যেই বিপুলসংখ্যক টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। অথচ সাধারণ যাত্রীরা কাউন্টার কিংবা অনলাইনে টিকিট না পেলেও পরে এসব টিকিট বেশি দামে বিক্রি করার অভিযোগ রয়েছে। অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক টিকিট বিক্রি হয়ে যাওয়ার বিষয়টি আদালতের নজরে এলে সন্দেহের সৃষ্টি হয়।


মামলার নথিতে বলা হয়েছে, একটি চক্র ট্রেনের টিকিট বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকতে পারে। ওই চক্রের সহযোগিতায় টিকিট উন্মুক্ত হওয়ার পরপরই তা সরিয়ে নেওয়া হয়। পরে সাধারণ যাত্রীদের কাছে এসব টিকিট বেশি দামে বিক্রি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।


এ ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ যাত্রীদের ভোগান্তি ও হয়রানি বাড়ছে। পাশাপাশি সিলেটের পর্যটনশিল্পের বিকাশেও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।


ট্রেনের টিকিট কালোবাজারি ও মজুতদারির মতো অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে—এমন সন্দেহের ভিত্তিতে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হিসেবে আব্দুল্লাহ আল নোমান মামলা নম্বর ০১/২০২৬ দায়ের করেন।


আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করছে পিবিআই। বুধবার (৭ অক্টোবর) মামলার নথিপত্র পিবিআইয়ের কাছে পৌঁছেছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবদুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।