খানজাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি শেষ করে বাগেরহাটে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারে উপস্থিত হয়ে জিয়ারত করেন।
মাজার জিয়ারতের সময় দেশের কল্যাণ, মানুষের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে খাস দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। মাজারে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে আয়োজিত এক পথসভায়ও বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
এর আগে দিনের শুরুতে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি মোংলা বন্দরের সার্বিক সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সেখানকার কর্মসূচি শেষ করে বাগেরহাটে গিয়ে খানজাহান আলীর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী।