বৃহস্পতিবার , ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ০৫ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › খুলনায় ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলেকে গুলি করে হত্যা

খুলনায় ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলেকে গুলি করে হত্যা

favicon
ভোরের আলো ডেস্ক:
খুলনায় ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলেকে গুলি করে হত্যা

খুলনার ডুমুরিয়া উপজেলায় ইউনিয়ন বিএনপির সভাপতির ছেলে শেখ তরিকুল ইসলামকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে রামকৃষ্ণপুর জোড়াবটলা এলাকায় গফফারের একটি চায়ের দোকানে বসেছিলেন তরিকুল ইসলাম। এ সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তরিকুল। নিহত শেখ তরিকুল ইসলাম রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের ছেলে।


ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।