সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › মার্কিন ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা, সন্দেহ হলেই বাতিল হতে পারে আবেদন

মার্কিন ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা, সন্দেহ হলেই বাতিল হতে পারে আবেদন

favicon
ভোরের আলো ডেস্ক:
মার্কিন ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা, সন্দেহ হলেই বাতিল হতে পারে আবেদন

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণের বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভ্রমণের উদ্দেশ্য এবং ভিসার শর্ত মেনে চলার বিষয়ে কনস্যুলার কর্মকর্তার মনে সামান্য সন্দেহ তৈরি হলেও আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।


সোমবার (৯ নভেম্বর) নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।


দূতাবাসের বার্তায় বলা হয়েছে, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নির্ধারিত নিয়ম ও শর্ত মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তা সন্তুষ্ট না হলে তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।


এতে আরও বলা হয়, ভিসা পাওয়ার পর সেটি যথাযথভাবে ব্যবহার করা এবং নির্ধারিত শর্ত মেনে চলার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের।


তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার আগে ভিজিটর ভিসার নিয়ম-কানুন ভালোভাবে জেনে নেওয়া এবং ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আবেদনে সঠিক তথ্য দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন দূতাবাস।