সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › রাজধানীতে ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করল পুলিশ

রাজধানীতে ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করল পুলিশ

favicon
সাইফুল আলম মিরাজ
রাজধানীতে ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করল পুলিশ

রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে পুলিশ।


সোমবার (৯ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন।


তিনি বলেন, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি রাজধানীজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।


এদিকে, আগামীকাল মঙ্গলবার নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে দেশব্যাপী নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।


পুলিশ আরও জানিয়েছে, রাজধানীতে ককটেল বিস্ফোরণের সময় শাহবাগ এলাকা থেকে তিনজনকে এবং রূপনগর থানা এলাকা থেকে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।


রাজধানীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।