মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত ইমন আটক

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত ইমন আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত ইমন আটক


কুষ্টিয়ায় বাসার সামনে এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করার ঘটনায় অভিযুক্ত ইমনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ইমনকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল ইমন। এর জেরে গত সোমবার (৯ নভেম্বর) দুপুরে স্কুল ছুটির পর বাসায় ফিরে গেট খোলার জন্য অপেক্ষা করার সময় ইমন ধারালো ছুরি নিয়ে তার ওপর হামলা চালায় এবং উপর্যুপরি আঘাত করে। পরে ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যায়।


আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।


*সম্পাদনা নোট:* ঘটনার বিবরণ স্থানীয় ও থানা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।