সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
সোমবার , ০৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › টঙ্গীতে ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিককে জিম্মি করে নির্যাতনের অভিযোগ

টঙ্গীতে ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিককে জিম্মি করে নির্যাতনের অভিযোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
টঙ্গীতে ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিককে জিম্মি করে নির্যাতনের অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন ঢাকা ট্রিবিউনের তিন সাংবাদিক। এ সময় তাদের প্রায় তিন ঘণ্টা আটকে রেখে মারধর, অস্ত্রের মুখে হত্যার হুমকি এবং জোরপূর্বক ঘুমের ওষুধ মেশানো তরল পান করানোর অভিযোগ উঠেছে।


শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গীর হাজীর মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।


নির্যাতনের শিকার সাংবাদিকরা হলেন ঢাকা ট্রিবিউনের প্রতিবেদক রবিউল হাসান, আসিফুল ইসলাম রিফাত এবং ফটোসাংবাদিক আবির আহমেদ সুপ্ত।


এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রবিউল হাসান টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেছেন।


অভিযোগে উল্লেখ করা হয়, মাদক কারবারের বিষয়ে তথ্য সংগ্রহের সময় ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল সাংবাদিকদের ঘিরে ফেলে জিম্মি করে। পরে তাদের সামনে মাদকদ্রব্য ও টাকা রেখে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে ভিডিও ধারণ করা হয়।


এ সময় দুর্বৃত্তরা সাংবাদিকদের মারধর করে এবং অস্ত্রের মুখে হত্যার হুমকি দেয়। পাশাপাশি তাদের ক্যামেরা, মোবাইল ফোন ও পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। জোর করে ঘুমের ওষুধ মেশানো তরল পান করানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


উল্লেখ্য, এর আগে একই এলাকায় দৈনিক কালবেলার এক সাংবাদিকের অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছিল। একই এলাকায় ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনায় পেশাগত দায়িত্ব পালনে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।