বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › যুক্তরাজ্যের ৩০০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি, খালি করা হলো কয়েকটি

যুক্তরাজ্যের ৩০০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি, খালি করা হলো কয়েকটি

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাজ্যের ৩০০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি, খালি করা হলো কয়েকটি

যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের শত শত স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। এ ঘটনায় কয়েকটি স্কুল খালি করে দেওয়া হলেও হুমকিগুলো ভুয়া বলে ধারণা করছে পুলিশ।


উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিসের (পিএসএনআই) এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে অঞ্চলটির বিভিন্ন স্কুলে পাঠানো হুমকিমূলক ই-মেইল নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে ঘটনাগুলোকে ‘ভুয়া হুমকি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।


বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত ৩০০টির বেশি স্কুল একই ধরনের হুমকিসংবলিত ই-মেইল পাওয়ার কথা পুলিশকে জানিয়েছে।


এ ঘটনায় কয়েকটি স্কুল খালি করা হয়েছে। তবে পুলিশের সহকারী প্রধান কনস্টেবল অ্যান্থনি ম্যাকন্যালি জানিয়েছেন, জনসাধারণের জন্য ঝুঁকির মাত্রা বর্তমানে কম বলে মূল্যায়ন করা হয়েছে।


এদিকে স্কটল্যান্ডের বেশ কয়েকটি স্কুলেও একই ধরনের হুমকিমূলক ই-মেইল পাওয়ার খবর পাওয়া গেছে।


এর আগে ই-মেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর ইতালির বিভিন্ন অঞ্চলে শত শত স্কুল খালি করা হয়েছিল। পরপর এসব ঘটনার পর ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।