রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে: রাষ্ট্রপতি

সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে: রাষ্ট্রপতি

favicon
ভোরের আলো ডেস্ক:
সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে: রাষ্ট্রপতি

সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠেছে। দেশের অধিকাংশ মানুষই প্রয়োজন অনুযায়ী ন্যায্য চিকিৎসা পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।


শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে পারলে দেশের স্বাস্থ্যব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরবে। একটি সর্বজনীন, জনবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে সংকীর্ণ ও সাংঘর্ষিক চিন্তাভাবনা পরিহার করে সবাইকে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। পাশাপাশি পেশাজীবীদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান।