রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › সেশনজট কমাতে সাপ্লিমেন্টারি দেওয়া শিক্ষার্থীরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন না: শিক্ষামন্ত্রীরামগড় সীমান্তের ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

সেশনজট কমাতে সাপ্লিমেন্টারি দেওয়া শিক্ষার্থীরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন না: শিক্ষামন্ত্রীরামগড় সীমান্তের ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

favicon
সাইফুল আলম মিরাজ
সেশনজট কমাতে সাপ্লিমেন্টারি দেওয়া শিক্ষার্থীরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন না: শিক্ষামন্ত্রীরামগড় সীমান্তের ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

সেশনজট কমানোর লক্ষ্যেই এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাপ্লিমেন্টারি দেওয়া শিক্ষার্থীরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।


শিক্ষামন্ত্রী বলেন, অনার্স, মাস্টার্সসহ সমমানের শিক্ষাবর্ষ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। এ ক্ষেত্রে যেন এক দিনও অতিরিক্ত সময় না লাগে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।


তিনি জানান, এবারের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। তবে এর আগেই অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনপ্রক্রিয়া শেষ হয়ে যাবে। ফলে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।


তবে দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় ১৫ লাখ আসন রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সেখানে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ থাকবে।


অনুষ্ঠানে গবেষণায় বরাদ্দ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সরকার গবেষণায় অর্থ বরাদ্দ বাড়িয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও কৃষি খাতের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে।