রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › ফ্যাসিবাদকে দেশে রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

ফ্যাসিবাদকে দেশে রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
ফ্যাসিবাদকে দেশে রাজনীতি করার সুযোগ দেবে না জনগণ: আইনমন্ত্রী

দেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদকে আবার রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করে কোনো লাভ হবে না।


শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


আইনমন্ত্রী বলেন, যারা সন্ত্রাস ও বোমা হামলার মাধ্যমে দেশের মানুষকে আতঙ্কিত করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তারা জনগণের মনোভাব বুঝতে পারছে না। দেশের মানুষ আর ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেবে না।


তিনি আরও বলেন, কোনো সন্ত্রাসী বা ফ্যাসিবাদী শক্তিকে নতুন করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।


দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাবে, তাদের আইনের আওতায় আনা হবে।