রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে আগুন

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে আগুন

favicon
ভোরের আলো ডেস্ক:
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে আগুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে সরাসরি সম্প্রচারে এসে তিনি এ তথ্য জানান।


মাহদী হাসানের অভিযোগ, শহরের বাদৈই এলাকায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। এ সময় ঘরের টিনের চালে পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু নিক্ষেপ করা হয়। এতে বাড়ির বাইরের অংশে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় পাঁচ মিনিটের মধ্যে তাঁরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।


তবে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ নাকচ করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।


ওসি আরও জানান, মাহদীর বাড়ি থেকে কয়েক গজ দূরে তাঁর চাচার বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।