রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › ইনানীতে নলকূপের গর্তে গ্যাসের আগুন ১৮ দিনেও নেভেনি

ইনানীতে নলকূপের গর্তে গ্যাসের আগুন ১৮ দিনেও নেভেনি

favicon
ভোরের আলো ডেস্ক:
ইনানীতে নলকূপের গর্তে গ্যাসের আগুন ১৮ দিনেও নেভেনি

কক্সবাজারের ইনানীতে নলকূপের গর্ত থেকে বের হওয়া গ্যাসের আগুন ১৮ দিনেও নেভেনি। এ পরিস্থিতিতে গ্যাসের নির্গমন বন্ধ করতে নলকূপের গর্ত বন্ধের কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।


শনিবার (১৪ নভেম্বর) সকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞদের একটি দল গ্যাসকূপটি পরিদর্শন করে। এ সময় তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।


ইতোমধ্যে গর্ত বন্ধের কাজে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি ঘটনাস্থলে আনা হয়েছে। গ্যাসের নির্গমন বন্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বাপেক্স জানায়, প্রথমে আগুন নেভানোর কাজ সম্পন্ন করা হবে। এরপর গ্যাসের মজুদ সম্পর্কে অনুসন্ধান করবেন বিশেষজ্ঞরা। অনুসন্ধানের ফলাফলের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।