রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ১২ দোকান, ক্ষতি ৮ কোটি টাকা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ১২ দোকান, ক্ষতি ৮ কোটি টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ১২ দোকান, ক্ষতি ৮ কোটি টাকা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।


শনিবার (১৪ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার ও স্টুডিওসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় দোকানগুলোর মালামালসহ সবকিছু পুড়ে যায়।


খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।


বুড়িচং ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে।


বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।