বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › ঢাকা প্রতিদিন › রাবির প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

রাবির প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি

favicon
ভোরের আলো ডেস্ক:
রাবির প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরেকটি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও একটি ককটেল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় কাছেই আরেকটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান বলেন, দুটি ককটেলের মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হবে। তবে রাতের বেলায় ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা কঠিন হতে পারে।

এদিকে, আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন প্রক্টর।