মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পাওয়ার পরপরই সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মোট আটটি ইউনিট।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকে আছেন কি না কিংবা অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।