রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ইরানের অবকাঠামোয় হামলা হলে শত্রুপক্ষেও পাল্টা আঘাত: আইআরজিসি

ইরানের অবকাঠামোয় হামলা হলে শত্রুপক্ষেও পাল্টা আঘাত: আইআরজিসি

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের অবকাঠামোয় হামলা হলে শত্রুপক্ষেও পাল্টা আঘাত: আইআরজিসি

ইরানের নিজস্ব অবকাঠামোতে হামলা চালানো হলে শত্রুপক্ষের অবকাঠামোতেও পাল্টা আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জ্যেষ্ঠ কমান্ডার। ইরানের বাঁধসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার হুমকি উড়িয়ে দিয়ে এ সতর্কবার্তা দিয়েছেন তিনি।


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবদোলরেজা আবেদ এ হুঁশিয়ারি দেন।


তাসনিম সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শত্রুপক্ষের হুমকিগুলো পুরোপুরি ফাঁপা। ইরানের অবকাঠামোতে হামলা চালানো হলে পাল্টা ব্যবস্থা হিসেবে শত্রুপক্ষের অবকাঠামোতেও নিশ্চিতভাবে আঘাত হানা হবে।


ইরানের বাঁধগুলোতে হামলার হুমকিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন আবেদ।


তবে ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন বা ভুল পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন আইআরজিসির এই জ্যেষ্ঠ কমান্ডার।