রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি, ট্রাম্প বলেছিলেন ‘বন্ধু’

পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি, ট্রাম্প বলেছিলেন ‘বন্ধু’

favicon
ভোরের আলো ডেস্ক:
পুতিনকে ‘খুনি’ আখ্যা দিলেন জেলেনস্কি, ট্রাম্প বলেছিলেন ‘বন্ধু’

চীনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করার পর রুশ প্রেসিডেন্টকে ‘খুনি’ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিনকে কী নামে ডাকবেন, তা মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভর করে। তবে ইউক্রেনের কাছে তিনি শত্রু ও হত্যাকারী।


চীনা নেতা শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবারের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প পুতিনকে তাঁর ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। এ সময় দুই নেতার মধ্যে বহু বছর ধরে চমৎকার সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


এদিকে ইউক্রেনে রুশ হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা অব্যাহত রয়েছে। কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মধ্যাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরে জেলেনস্কির নিজ বাড়িতে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে এক বালকসহ দুজন নিহত এবং ৫২ জন আহত হন।


শুক্রবার রাজধানী কিয়েভের সেতু ও পশ্চিম ইউক্রেনের রেলস্টেশন লক্ষ্য করে রুশ হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ ১১০টি ক্ষেপণাস্ত্র এবং ৪০০টির বেশি ড্রোন দিয়ে চালানো এই হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় হামলা বলে অভিহিত করেছেন জেলেনস্কি।


ইউক্রেনের পক্ষ থেকে ক্রিমিয়ান সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার কয়েক দিন পর এসব হামলা চালানো হয়।