রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › বিদেশে ডেটা সেন্টার নির্মাণ করলে মার্কিন কোম্পানিগুলোকে কঠোর শাস্তির হুঁশিয়ারি ট্রাম্পের

বিদেশে ডেটা সেন্টার নির্মাণ করলে মার্কিন কোম্পানিগুলোকে কঠোর শাস্তির হুঁশিয়ারি ট্রাম্পের

favicon
ভোরের আলো ডেস্ক:
বিদেশে ডেটা সেন্টার নির্মাণ করলে মার্কিন কোম্পানিগুলোকে কঠোর শাস্তির হুঁশিয়ারি ট্রাম্পের

বিদেশে ডেটা সেন্টার নির্মাণকারী মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ভারী কর ও জরিমানা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চান, প্রযুক্তি খাতের বিনিয়োগ ও অবকাঠামো নির্মাণ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই সীমাবদ্ধ থাকুক।


হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, বিদেশে ডেটা সেন্টার স্থাপন করতে চাওয়া কোম্পানিগুলোকে বড় ধরনের আর্থিক শাস্তির মুখোমুখি হতে হবে। তিনি বলেন, মার্কিন কোম্পানিগুলোকে দেশের বাইরে ডেটা সেন্টার নির্মাণ করতে দেওয়া হবে না।


এ সময় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।


ট্রাম্প আরও বলেন, অন্য দেশে ডেটা সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না, কারণ চীন এসব স্থাপনার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। এমন পরিস্থিতি ঠেকাতে বিদেশে ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


তিনি উল্লেখ করেন, একটি কোম্পানি ফিনল্যান্ডে ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করছে। তবে এ ধরনের উদ্যোগও অনুমোদন দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।