যুক্তরাষ্ট্রে বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলি, নিহত ৩
মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের পারমা শহরে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুই বন্দুকধারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পারমা পুলিশের মুখপাত্র স্কট ট্র্যাক্সলার স্থানীয় গণমাধ্যমকে জানান, শহরের প্যান্ডোরা’স ম্যাজিকাল ইভেন্টস ভেন্যুতে বেবি শাওয়ার অনুষ্ঠান চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক কিশোরী ও দুই প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত হন। এছাড়া চতুর্থ একজনের পায়ে গুলি লাগে।
তিনি আরও জানান, গোলাগুলির ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে শনাক্ত করে আটক করা হয়েছে। এ ঘটনায় আহত পুলিশ কর্মকর্তার অবস্থা এবং হামলার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।