বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › সাতক্ষীরায় দুই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএনপি

সাতক্ষীরায় দুই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএনপি

favicon
ভোরের আলো ডেস্ক:
সাতক্ষীরায় দুই নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএনপি

সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আলীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটকরা হলেন সাতক্ষীরা সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান (১৯) ও ছাত্রলীগ কর্মী মিন্টু (১৮)। মেহেদী হাসান আলীপুর ইউনিয়নের ঢালিপাড়া এলাকার আলতাফ হোসেন হেলালের ছেলে। মিন্টু একই গ্রামের আমবীরের ছেলে।


স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিকেলে আলীপুর এলাকায় মোটরসাইকেল শোডাউন করছিলেন তারা। শোডাউনটি ঢালিপাড়া ও আলীপুর সেন্ট্রাল প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে সেখান থেকে শোডাউন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিয়ে মেহেদী হাসান ও মিন্টুকে আটক করেন।


পরে আলীপুর পুরাতন বাজারখোলা এলাকায় তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল শোডাউনে বাধা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আটক দুজন সদর থানার একটি মামলার তদন্তে পাওয়া আসামি। পুলিশ আগে থেকেই তাদের খুঁজছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।