অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র: আইনমন্ত্রী
অগ্নিসন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আসল চরিত্র বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দলটির রাজনীতিই জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসের।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে, দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত সঠিক ছিল। দেশের মানুষও বুঝতে পেরেছে, সরকার কোনো ভুল পদক্ষেপ নেয়নি।
তিনি আরও বলেন, দেশের সব অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।