রবিবার , ২৯ নভেম্বর ২০২৬
রবিবার , ২৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › কারাগারে বন্দি যুব মহিলা লীগ নেত্রীকে দেখানো হলো ছেলের মরদেহ

কারাগারে বন্দি যুব মহিলা লীগ নেত্রীকে দেখানো হলো ছেলের মরদেহ

favicon
ভোরের আলো ডেস্ক:
কারাগারে বন্দি যুব মহিলা লীগ নেত্রীকে দেখানো হলো ছেলের মরদেহ

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কারাবন্দি নেত্রী শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। মাকে শেষবারের মতো ছেলের মুখ দেখানোর জন্য তার মরদেহ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়।


শুক্রবার রাত ১১টার দিকে নিস্বর্গ হোসেন তূর্যের মৃত্যু হয়। শনিবার দুপুর ১২টার দিকে কারাগারের ফটকে ছেলের মরদেহ শেষবারের মতো দেখেন শারমিন সুলতানা।


শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, কারা কর্তৃপক্ষ তাকে জানিয়েছে, নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে শারমিনকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া ডিসেম্বর পর্যন্ত প্যারোলে মুক্তির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। তবে মানবিক বিবেচনায় কারাগারের ফটকে ছেলের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়।


গত ৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রাজধানীর লালবাগ এলাকা থেকে শারমিন সুলতানাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।