শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকের

সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকের

favicon
ভোরের আলো ডেস্ক:
সেন্টমার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্ট, প্রাণ গেল পর্যটকের

সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর অ্যালার্জিজনিত সমস্যায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


মৃত পর্যটকের নাম মো. ইব্রাহিম (২২)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রূপগঞ্জ মাঝিপাড়া গ্রামের বাসিন্দা।


ইব্রাহিমের বন্ধুরা জানান, আগে থেকেই তাঁর অ্যালার্জির সমস্যা ছিল। শুক্রবার দুপুরে খাবারের সময় চিংড়ি খাওয়ার পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়।


পরে তাঁকে প্রথমে সেন্টমার্টিনের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার পরিপ্রেক্ষিতে স্পিডবোটে করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।