রাজশাহীতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ট্রান্সফরমারে আগুন
রাজশাহীতে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্র লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা উপকেন্দ্র লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
পেট্রোল বোমার আঘাতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এতে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।
তবে উপকেন্দ্রের লাইনম্যানরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।