শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › কালকিনিতে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

কালকিনিতে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

favicon
ভোরের আলো ডেস্ক:
কালকিনিতে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

মাদারীপুরের কালকিনিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার পর কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে থানার দিকে যাচ্ছিলেন। মিছিলটি মাছবাজার এলাকায় পৌঁছালে বিএনপি নেতাকর্মীদের মুখোমুখি হন তারা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় বিপুলসংখ্যক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে পাঁচজন আহত হন।


খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।