রবিবার , ২৯ নভেম্বর ২০২৬
রবিবার , ২৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › নিরাপত্তার শঙ্কায় পদ্মা সেতু হয়ে ৬ জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

নিরাপত্তার শঙ্কায় পদ্মা সেতু হয়ে ৬ জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

favicon
ভোরের আলো ডেস্ক:
নিরাপত্তার শঙ্কায় পদ্মা সেতু হয়ে ৬ জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

নিরাপত্তাজনিত শঙ্কায় পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। খুলনা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, নড়াইল ও মাগুরা থেকে ঢাকাগামী বাসগুলো এখন বিকল্প পথে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট হয়ে চলাচল করছে। এতে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।


শনিবার (২৮ নভেম্বর) বিকেল থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী অধিকাংশ পরিবহনের টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়।


বাসমালিক ও শ্রমিকরা জানান, যাত্রীদের নিরাপত্তা এবং যানবাহনের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথে বাস চলাচল অব্যাহত থাকবে।


এ সিদ্ধান্তের কারণে খুলনা-ঢাকা রুটের যাত্রীদের দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে।


এদিকে, বরিশাল অঞ্চল থেকেও ঢাকাগামী বাসের সরাসরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে এসব পরিবহন মাদারীপুরের টেকেরহাট পর্যন্ত চলাচল করছে। ফলে ওই অঞ্চলের যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।