পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে পুশ ইন করলো বিএসএফ
পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলার দুটি পৃথক সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৭ বাংলাদেশিকে পুশ ইন করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বিজিবি তেঁতুলিয়ার ভজনপুর সীমান্ত থেকে ৭ জন ও সদরের ঘাগড়া সীমান্ত থেকে ১০ জনকে আটক করে।
আটককৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা—হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, নরসিংদী ও নওগাঁ। পঞ্চগড় পুলিশ জানিয়েছে, তাদের পরিচয় যাচাই ও পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ভারতে অবস্থান করছিলেন। সম্প্রতি ভারতের পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে গত বুধবার গভীর রাতে বিএসএফ তাদের পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে। স্থানীয়দের সহায়তায় বিজিবি তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।