বুধবার , ২৬ আগস্ট ২০২৬
বুধবার , ২৬ আগস্ট ২০২৬
হোমসারা দেশনাটোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ি আটক, স্বামী পলাতক

নাটোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ি আটক, স্বামী পলাতক

favicon
অনলাইন সংস্করণ
নাটোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ি আটক, স্বামী পলাতক

নাটোরের লালপুর উপজেলার নান্দ-রায়পুর গ্রামে মোছা. নিলা বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় নিজ শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি মোছা. মর্জিনা বেগম (৫০) কে আটক করা হয়েছে। ঘটনার পর থেকেই স্বামী মোজাফফর হোসেন ও শ্বশুর মো. খোশবার হোসেন পলাতক রয়েছেন।


নিহতের পরিবার ও এলাকাবাসীর বরাতে জানা গেছে, ঘটনার সময় একাই ছিলেন নিলা। কোনো এক অজানা কারণে তিনি ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। কিছুক্ষণ পর তার শাশুড়ি ঘরে ঢুকে ঝুলন্ত মরদেহ দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।


ঘটনার পরপরই লালপুর থানা ও ওয়ালিয়া ফাঁড়ি পুলিশের একটি যৌথ টিম রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মুস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং নিহতের শাশুড়িকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।