শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদনসালমানের ঘনিষ্ঠ বলিউড তারকাদের প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

সালমানের ঘনিষ্ঠ বলিউড তারকাদের প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

favicon
অনলাইন সংস্করণ
সালমানের ঘনিষ্ঠ বলিউড তারকাদের প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

বলিউড তারকাদের উদ্দেশে নতুন করে প্রাণনাশের হুমকি দিয়েছে ভারতের কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই চক্র। সম্প্রতি কানাডায় কপিল শর্মার ক্যাফেতে ২৫ রাউন্ড গুলি চালানোর পর এবার একটি অডিও ক্লিপ প্রকাশ করেছে তারা।


ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ভাইরাল হওয়া ওই অডিওতে গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার সরাসরি সতর্কবার্তা দেন—

“যদি কেউ সালমান খানের সঙ্গে কাজ করেন, তবে তিনি নিজের মৃত্যুর কারণ হবেন। বড় বা ছোট, যেকোনো প্রযোজক সালমানকে নিয়ে কাজ করলে সরাসরি তার বুকে গুলি চালানো হবে।”


তিনি আরও বলেন,

“যদি সালমানের সঙ্গে ব্যক্তিগত বা পেশাগত সম্পর্ক থাকে, তবে এবার আর সতর্কবার্তা নয়—মুম্বাইয়ের রাস্তায় একে-৪৭ চলবে।”

এর আগে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) কপিল শর্মার কানাডার ক্যাফেতে হামলার ঘটনায় গ্যাংস্টাররা দাবি করে, কপিল তার নেটফ্লিক্স শো-এর তৃতীয় সিজনের প্রথম পর্বে সালমানকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন—এটাই ছিল হামলার কারণ।


উল্লেখ্য, সালমান খানের সঙ্গে লরেন্স বিষ্ণোইয়ের দ্বন্দ্ব বহুদিনের। ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডের পর থেকেই তিনি বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে। এর আগে একাধিকবার হত্যার হুমকি পেলেও এবার সালমানের ঘনিষ্ঠ তারকারাও সেই তালিকায় যোগ হলেন।