ধড়ক ২-এর আয় ১৭.৩০ কোটি, সিদ্ধান্ত-তৃপ্তির ক্যারিয়ারে নতুন রেকর্ড
সাইয়ারার পর এবার বক্স অফিসে নজর কাড়ছে সিদ্ধান্ত চতুর্বেদী ও তৃপ্তি দিমরি অভিনীত রোমান্টিক থ্রিলার ‘ধড়ক ২’। শাজিয়া ইকবাল পরিচালিত এই সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে মোট ১৭.৩০ কোটি রুপি আয় করেছে।
প্রথম দিন (শুক্রবার) ৩.৫০ কোটি রুপি আয় দিয়ে যাত্রা শুরু করে সিনেমাটি। এরপর শনিবার ও রবিবার যথাক্রমে ৩.৭৫ কোটি ও ৪.১৫ কোটি রুপি সংগ্রহ করে। সপ্তাহের বাকি চারদিনে সিনেমাটি আয় করে সোমবার ১.৩৫ কোটি, মঙ্গলবার ১.৭০ কোটি, বুধবার ১.১৫ কোটি এবং বৃহস্পতিবার ১.১০ কোটি রুপি।
শুক্রবারে আয় কমলেও মোট সংগ্রহে ভাঙলো পুরনো রেকর্ড
দ্বিতীয় সপ্তাহের শুরুতে (শুক্রবার) ছবিটির আয় কিছুটা হ্রাস পেয়ে দাঁড়ায় মাত্র ৬০ লাখ রুপি। তবে তাতেও ছবির মোট আয় গিয়ে দাঁড়ায় ১৭.৩০ কোটি টাকায়।
এই সাফল্য ‘ধড়ক ২’–কে বানিয়েছে সিদ্ধান্ত চতুর্বেদীর কেরিয়ারের সবচেয়ে বেশি আয় করা ছবিগুলোর একটি। ‘গাল্লি বয়’ বাদ দিলে, তার আগের ছবিগুলোর মধ্যে ‘বান্টি অউর বাবলি ২’ আয় করেছিল ১২.৫০ কোটি, ‘ফোন ভূত’ ১৪.০১ কোটি, এবং ‘ইয়ুধরা’ ১১.৩১ কোটি। সবগুলো রেকর্ড ভেঙে দিয়েছে ‘ধড়ক ২’।
তৃপ্তি দিমরির ক্যারিয়ারেও নতুন মাইলফলক
অন্যদিকে, তৃপ্তি দিমরির আগের ছবিগুলোর মধ্যে ‘লায়লা মজনু’ (২০১৮) আয় করেছিল মাত্র ২.৮৯ কোটি রুপি। সেই তুলনায় ‘ধড়ক ২’ তার ক্যারিয়ারেও বক্স অফিসে উল্লেখযোগ্য সফলতা নিয়ে এসেছে।
প্রতিযোগিতায় ‘সন অফ সর্দার ২’ পিছিয়ে
প্রেক্ষাগৃহে বর্তমানে মুক্তি পাওয়া ‘সন অফ সর্দার ২’ ছবিটি এই মুহূর্তে তেমন সংগ্রহ করতে পারছে না। তার ওপর সাইয়ারা-র সাফল্যের কারণে বাজারে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে পড়েছে।
৪০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘ধড়ক ২’ এখনো প্রযোজনা খরচ তুলতে পারেনি, তবে প্রথম সপ্তাহের পরিসংখ্যান দেখে নির্মাতাদের আশা জাগছে।