শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদনগোলাপি গাউনে রোজা আহমেদ, বার্বি ডলের মতো ঝলমল

গোলাপি গাউনে রোজা আহমেদ, বার্বি ডলের মতো ঝলমল

favicon
অনলাইন সংস্করণ
গোলাপি গাউনে রোজা আহমেদ, বার্বি ডলের মতো ঝলমল

দীর্ঘদিন একাকীত্ব কাটিয়ে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ বিখ্যাত গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে তারা একসঙ্গে বহু দেশে ঘুরতে দেখা যায়। বৃষ্টিভেজা দিনেও রোজার স্টাইল দেখার মত ছিল। এবার হালকা গোলাপি রঙের গাউনে পুতুলবেশে নতুন লুকে সামনে এলেন তিনি।


যুক্তরাষ্ট্রে নিজের প্রতিষ্ঠান নিয়ে সেখানে স্থায়ীভাবে থাকা রোজা মাঝে মাঝে দেশে ফিরে ভক্তদের মুগ্ধ করেন। সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত মুহূর্তও শেয়ার করেন। রোববার ফেসবুকে শেয়ার করা একগুচ্ছ ছবিতে তিনি ন্যাচারাল লুকে হাজির হলেও গোলাপি গাউনের কারণে নজর কাড়েন সবাই। ছবির ক্যাপশনে রোজা লিখেছেন, ‘পিংক পারফেকশন বাই দ্য মারিনা’, যেখানে বোঝা যায় কোনো সাগরপাড়ে সময় কাটাচ্ছেন এই গ্ল্যামার গার্ল।


ভক্তরা তাকে ‘বার্বি ডল’ কিংবা ‘সিন্ড্রেলা’র মতো সুন্দর ও ঝলমলে মনে করেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় ওঠেছে। তাহসান-রোজার দম্পতিকে দেশের বাইরে একসঙ্গে বিভিন্ন সময় কাটাতে প্রায়ই দেখা যায়, আর এভাবেই তারা নিয়মিত খবরের শিরোনামে থাকেন।