শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদনপ্রথমবার ছেলেকে সামনে আনলেন পরমব্রত-পিয়া

প্রথমবার ছেলেকে সামনে আনলেন পরমব্রত-পিয়া

favicon
অনলাইন সংস্করণ
প্রথমবার ছেলেকে সামনে আনলেন পরমব্রত-পিয়া

চলতি বছরের ১ জুন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী। প্রথম সন্তান পেয়ে দম্পতি দুজনেই ভীষণ খুশি। কাজপাগল হিসেবে পরিচিত পরমব্রতকে এই সময় দেখা গেছে ছেলেকে আগলে রাখতে ও যত্ন নিতে।


সন্তানের নাম এখনো প্রকাশ করেননি তারা, তবে পরম আদর করে ছেলেকে ডাকেন ‘জুনিয়র’। ভক্তদের আগ্রহের কথা মাথায় রেখে এবার ছেলেকে প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন এই তারকা দম্পতি।


এর আগে মা-ছেলের নানা মিষ্টি মুহূর্ত ক্যামেরায় ধরা পড়লেও শিশুর মুখ দেখাননি তারা। শেয়ার করেছেন শুধু ছোট্ট হাত-পায়ের ছবি। এবার পিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সঙ্গে পরিবারের কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন—যেখানে এক ছবিতে পরম ছেলের কপালে চুমু খাচ্ছেন, আরেকটিতে কোলে নিয়ে বোতলে দুধ খাওয়াচ্ছেন। ক্যাপশনে পিয়া লিখেছেন, “পেরেন্টহুড”। ছবিগুলো ভক্তদের ভালোবাসায় ভরে উঠেছে।

২০২৫ সালে একাধিক কাজ হাতে থাকলেও, সন্তান জন্মের পর অন্তত দুই মাসের জন্য পিতৃত্বকালীন ছুটিতে আছেন পরমব্রত। এপ্রিলে মুক্তি পাওয়া সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’ প্রচারের সময়ই তিনি জানিয়েছিলেন, জুনে সন্তান জন্ম নেবে এবং এই সময় পিয়ার পাশে থাকার চেষ্টা করবেন। যদিও কাজের ব্যস্ততায় পুরোটা সময় দিতে পারেননি, তবে এখন ছেলের বেড়ে ওঠা কাছ থেকে দেখার আনন্দ উপভোগ করছেন।