শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদনসানিডেল স্কুল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত, তরুণ নির্মাতাদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শক

সানিডেল স্কুল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত, তরুণ নির্মাতাদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শক

favicon
অনলাইন সংস্করণ
সানিডেল স্কুল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫ অনুষ্ঠিত, তরুণ নির্মাতাদের সৃজনশীলতায় মুগ্ধ দর্শক

সম্প্রতি সানিডেল স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল “সানিডেল স্কুল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫”। সানিডেল স্কুল ফিল্ম ক্লাবের আয়োজনে দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন স্কুল ও কলেজের ১১টি দল তাদের নিজস্ব প্রযোজনার চলচ্চিত্র প্রদর্শন করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন।


আয়োজক কমিটির প্রধান ও সানিডেল স্কুল ফিল্ম ক্লাবের সভাপতি কাজী আহনাফ আকিফ মমরেজ জানান, এই আয়োজন ছিল তাদের দীর্ঘদিনের স্বপ্ন, যা শিক্ষার্থী ও দর্শকদের উৎসাহ-উদ্দীপনা এবং সক্রিয় অংশগ্রহণে বাস্তবে রূপ পেয়েছে।


উৎসবে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সূচন্দা ও জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী জয়া আহসান ও আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে উপস্থিত হতে না পারায় আয়োজকদের কাছে দুঃখ প্রকাশ করেন।


প্রদর্শিত ছবিগুলোর মধ্যে কাজী আকিফ মমরেজ পরিচালিত ‘বাস নাম্বার সিক্স’ বিশেষ প্রশংসা কুড়ায়। শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীরা উৎসবটিকে মানসম্মত, শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক হিসেবে অভিহিত করেন।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। সানিডেল স্কুলের প্রিন্সিপাল শিক্ষাবিদ ইয়াসমিন হাবিব জানান, প্রতিবছর এই উৎসব আয়োজন অব্যাহত থাকবে এবং নতুন প্রজন্মের সিনেমা নির্মাণে প্রতিভা বিকাশে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।