শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদনজন্মদিনে শুধুই আনন্দে মেতে শ্রাবন্তী, বললেন—“আমার আসলে দুটো জন্মদিন!”

জন্মদিনে শুধুই আনন্দে মেতে শ্রাবন্তী, বললেন—“আমার আসলে দুটো জন্মদিন!”

favicon
অনলাইন সংস্করণ
জন্মদিনে শুধুই আনন্দে মেতে শ্রাবন্তী, বললেন—“আমার আসলে দুটো জন্মদিন!”

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও আলোচনায় জন্মদিন উপলক্ষে। ব্যক্তিগত জীবন ও একাধিক বিয়ে নিয়ে বরাবরই সমালোচনার মুখে পড়া এ তারকার বুধবার (১৩ আগস্ট) বিশেষ দিন। সকাল থেকেই একের পর এক শুভেচ্ছার ফোন ও অতিথিদের আগমন চলছে তার কলাকাতার ইএম বাইপাসের বিলাসবহুল ফ্ল্যাটে। কেউ এনেছেন কেক, কেউ দিয়েছেন নানা রকম উপহার, আর শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে তার দিন।


জন্মদিনে কাজ, রাজনীতি বা বিতর্ক কোনো কিছু নিয়ে কথা বলতে রাজি নন শ্রাবন্তী। বরং এ দিনটা তিনি কাটাতে চান শুধুই খাওয়া-দাওয়া ও ঘনিষ্ঠদের সঙ্গে সময় কাটিয়ে।


বয়স প্রসঙ্গে শ্রাবন্তী বলেন,


“লুকানোর কিছু নেই, তবে কেনই বা বলব? সবটাই তো মনের ব্যাপার।”


অভিনেত্রীর মতে, তার আসলে দুটো জন্মদিন—একটি ১৩ আগস্ট নিজের, আরেকটি ১৪ আগস্ট মা হিসেবে। এ দিন তার ছেলের জন্মদিন, আর ১৫ আগস্ট স্বাধীন ভারতের জন্মবার্ষিকী। তাই এই তিন দিনই তার জন্য উদযাপনের সময়।


এবারের জন্মদিনে তার সঙ্গে রয়েছেন মা-বাবা ও দিদি। মেনুতে রয়েছে পাঁঠার মাংস, ইলিশ মাছসহ প্রিয় সব খাবার। হাসিমুখে শ্রাবন্তী বলেন,


“বলা যায়, আমার এটা একেবারেই স্পাইসি জন্মদিন!”