প্রথমবারের মতো বিজ্ঞাপনে মা-মেয়ে মিথিলা-আইরা
প্রথমবারের মতো শোবিজে পা রাখল তাহসান-মিথিলা কন্যা আইরা তেহরিম খান। সম্প্রতি একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনে মা রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে অভিনয় করেছে সে। বিজ্ঞাপনেও মা-মেয়ের চরিত্রে দেখা গেছে তাদের। গত ৮ আগস্ট প্রকাশিত এই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
ভারতীয় নির্মাতা ও মিথিলার স্বামী সৃজিত মুখার্জি নিজ ফেসবুকে ৪৬ সেকেন্ডের বিজ্ঞাপনটি শেয়ার করে লিখেছেন, “আইরু, তুমি রকস্টার।” দাম্পত্য সম্পর্ক যাই হোক না কেন, এই পোস্টে আবারও ফুটে উঠেছে সৃজিতের আইরার প্রতি অটুট ভালোবাসা।
মিথিলাও নিজের ফেসবুকে বিজ্ঞাপনটি শেয়ার করে লিখেছেন, “প্রথমবারের মতো মা-মেয়ের যুগল উপস্থিত! আইরা আর মায়ের অভিযান চলছে...। আমাদের জন্য ভালোবাসা ও আশীর্বাদ করুন।”
উল্লেখ্য, ২০০৬ সালে তাহসান খানের সঙ্গে মিথিলার বিয়ে হয় এবং তাদের সংসারে জন্ম নেয় আইরা। ২০১৭ সালে বিচ্ছেদের পর ২০১৯ সালে মিথিলা বিয়ে করেন সৃজিত মুখার্জিকে। সেই সূত্রেই সৃজিত ও আইরার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।