খোয়াবনামা’: কবর আর জীবন্ত সাপে তৌসিফের ভয় জয়
নির্মাতা ভিকি জাহেদ ফিরছেন নতুন নাটক ‘খোয়াবনামা’ নিয়ে। সদ্য প্রকাশিত পোস্টারে দেখা গেছে—কবরে শায়িত একটি লাশ এবং চারপাশে সাপের উপস্থিতি। ভয় জাগানো এই পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনা তুঙ্গে। অস্বস্তিকর, রহস্যময় ও কৌতূহল উদ্রেককারী এই ভিজ্যুয়াল দর্শকদের মনে ছোটবেলার ‘কবরের আজাব’ ধাঁচের আতঙ্কের স্মৃতি ফিরিয়ে এনেছে।
হরর-মিস্ট্রি ও সাইকোলজিক্যাল ঘরানার কাজের জন্য পরিচিত ভিকি জাহেদের নতুন নাটকের পোস্টার ইতোমধ্যেই দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও তানজিন তিশা।
শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে তৌসিফ জানান, তাকে রাত ৩টার সময় কবরে শুতে হয়েছে এবং ছয়টি জীবন্ত সাপ ছেড়ে দেওয়া হয়েছে তার ওপর। তিনি বলেন,
“একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে। মৃত্যুর ভয় মানুষের সবচেয়ে বড় ভয়। আমি লাশ হয়ে কবরে শুয়ে ভাবছিলাম, একদিন সত্যিই সবাই আমাকে এভাবে মাটিতে শুইয়ে দেবে। এই অভিজ্ঞতা ছিল একইসঙ্গে ভয়ংকর ও বাস্তব।”