প্রথম দিনেই ‘ধূমকেতু’র বক্স অফিস ঝড়, আয় ২.১০ কোটি রুপি
নয় বছর পর পর্দায় ফিরল দেব ও শুভশ্রী জুটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে, আর সেই প্রত্যাশা পূরণ করল তাঁদের নতুন ছবি ধূমকেতু। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে চমক দেখিয়েছে ছবিটি, আয় করেছে ২.১০ কোটি রুপি।
শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন দিন দিন আরও বেড়ে চলেছে।” তাঁর বিশ্বাস, খুব অল্প সময়েই ছবিটি ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে।
পরিচালক কৌশিক গাঙ্গুলি জানিয়েছেন, “দর্শকদের ভালোবাসা ও আবেগকে সংখ্যায় মাপা সম্ভব নয়। তবে সারা বাংলায় ছবিটি নিয়ে এই উন্মাদনা আমাকে সত্যিই আনন্দ দিচ্ছে।