শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদনআবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা আরোরা? বলিপাড়ায় জোর গুঞ্জন

আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা আরোরা? বলিপাড়ায় জোর গুঞ্জন

favicon
অনলাইন সংস্করণ
আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা আরোরা? বলিপাড়ায় জোর গুঞ্জন

অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী মালাইকা আরোরা দীর্ঘদিন ছিলেন অর্জুন কাপুরের প্রেমে। তবে ছয় বছরের সেই সম্পর্কেরও ইতি টানেন তারা। এরপর শোনা যায়, মালাইকার সঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারার ঘনিষ্ঠতার খবর। তবে সে গুঞ্জনও মিলিয়ে যায় সময়ের সঙ্গে।


এবার নতুন করে আলোচনায় মালাইকা। শোনা যাচ্ছে, অতীত ভুলে নাকি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার ইঙ্গিত দিয়েছেন তিনি নিজেই।


সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, “বিয়ের আগে প্রতিটি মেয়েরই সময় নেওয়া উচিত। আমি যদি তরুণ বয়সের নিজেকে উপদেশ দিতে পারতাম, তবে বলতাম— আগে কাজ করো, জীবনে স্থিতি আনো, তারপর বিয়ে করো।”


অভিনেত্রীকে যখন প্রশ্ন করা হয় তিনি আবার বিয়ে ভাবছেন কিনা, তখন লাজুক হাসি দিয়ে উত্তর দেন, “বলা যায় না। আমি সবসময় বলি, আমি খুব রোমান্টিক মানুষ। ভালোবাসায় বিশ্বাস করি। তাই বলা যায় না, হয়তো…”


তার এ বক্তব্যেই বলিউড মহলে জোর আলোচনা শুরু হয়েছে— তবে কি ‘মনের মানুষ’ খুঁজে পেয়েছেন মালাইকা?


২০১৬ সালে আরবাজ ও মালাইকার আলাদা হওয়ার খবর প্রকাশ্যে আসে। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ আইনি স্বীকৃতি পায়। এরপরই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন ছড়ায়। বয়সের ব্যবধান নিয়ে নানা বিতর্ক হলেও তারা দুজনেই প্রকাশ্যে নিজেদের সম্পর্ককে অস্বীকার করেননি।


শোনা যায়, বান্দ্রায় মালাইকার ফ্ল্যাটের পাশেই প্রায় ২০ কোটি টাকা খরচ করে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। তবে বর্তমানে তারা আলাদা পথে হাঁটলেও বন্ধুত্বের সম্পর্ক রয়ে গেছে অটুট। মালাইকার সৎ বাবার মৃত্যুর সময়ই সেই বন্ধুত্বের প্রমাণ পাওয়া যায়।