শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদনপ্রথমবারের মতো ফোবানা সম্মেলনে পারফর্ম করবেন চিত্রনায়ক জায়েদ খান

প্রথমবারের মতো ফোবানা সম্মেলনে পারফর্ম করবেন চিত্রনায়ক জায়েদ খান

favicon
অনলাইন সংস্করণ
প্রথমবারের মতো ফোবানা সম্মেলনে পারফর্ম করবেন চিত্রনায়ক জায়েদ খান

প্রথমবারের মতো উত্তর আমেরিকার বাংলাদেশিদের সবচেয়ে বড় আয়োজন ফোবানা সম্মেলনে পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেতা জায়েদ খান।


কানাডার মন্ট্রিয়েলে আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলন শুরু হবে আগামী ২৯ আগস্ট। সমাপনী দিন ৩১ আগস্ট মঞ্চ মাতাবেন জায়েদ খান।


এর আগে তিনি বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি কানাডার ক্যালগরিতেও পারফর্ম করেছেন। তবে মন্ট্রিয়েলের মঞ্চে এবারই প্রথমবার উঠতে যাচ্ছেন তিনি।


জায়েদ খান বলেন, “ফোবানা সম্মেলন একটি বড় আয়োজন এবং অত্যন্ত প্রেস্টিজিয়াস অনুষ্ঠান। এখানে পারফর্ম করার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। আশা করছি অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে।”


এবারের সম্মেলনে আরও অনেক জনপ্রিয় শিল্পী অংশ নেবেন। আয়োজকরা জানিয়েছেন, ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনের সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত হয়ে