শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদনবিচ্ছেদের পরও চাহালের প্রসঙ্গ এড়াতে পারছেন না ধনশ্রী ভার্মা

বিচ্ছেদের পরও চাহালের প্রসঙ্গ এড়াতে পারছেন না ধনশ্রী ভার্মা

favicon
অনলাইন সংস্করণ
বিচ্ছেদের পরও চাহালের প্রসঙ্গ এড়াতে পারছেন না ধনশ্রী ভার্মা

ভারতীয় লেগ–স্পিনার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে অভিযোগ–পাল্টা অভিযোগের মধ্যেই। বিচ্ছেদের পর গ্ল্যামার জগতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ধনশ্রী। তবে প্রাক্তন স্বামী চাহালের প্রসঙ্গ এখনও প্রায়ই ফিরে আসে তার জীবনে।


সম্প্রতি ‘স্পিল দ্য টি’ নামের একটি পডকাস্টে ধনশ্রী বলেন, “ডিভোর্স কোনো উদযাপনের বিষয় নয়। এটা অত্যন্ত দুঃখজনক ও আবেগঘন এক অধ্যায়। শুধু দুজন মানুষের নয়, বরং উভয় পরিবারের জন্যই এটি কঠিন সময়।”


তিনি আরও জানান, তাদের বিচ্ছেদ ঘোষণার দিনটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ। “মানসিকভাবে প্রস্তুত থাকলেও রায় ঘোষণার আগে আমি ভেঙে পড়েছিলাম, সবার সামনে কেঁদেছিলাম,” বলেন ধনশ্রী।


চাহালের পোশাক নিয়েও সমালোচনা করেন তিনি। সেদিন চাহাল পরেছিলেন একটি কালো টি–শার্ট, যাতে লেখা ছিল— ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। ধনশ্রীর মতে, এটি সূক্ষ্ম খোঁচা ছিল তার উদ্দেশেই।


অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি ধনশ্রী নৃত্য পরিচালক হিসেবেও কাজ করছেন। তার নাচের একাডেমিও রয়েছে। সম্প্রতি রাজকুমার রাওয়ের সঙ্গে একটি আইটেম গানে অংশ নিয়ে দর্শক–প্রশংসা কুড়িয়েছেন তিনি।