পরিবারে সঞ্চয় নেই, আয়ের চেয়ে বেশি খরচ শহরে
তিন বছরে শহরের পরিবারের মাসিক আয় কমেছে, তবে খরচ বেড়েছে। গতকাল সোমবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন সেন্টার (পিপিআরসি) আয়োজিত “ইকোনমিক ডায়নামিক অ্যান্ড মুড অ্যাট হাউসহোল্ড লেভেল ইন মিড–২০২৫” শীর্ষক গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
গবেষণায় বলা হয়েছে, বর্তমানে শহরের একটি পরিবারের মাসিক গড় আয় ৪০ হাজার ৫৭৮ টাকা, কিন্তু খরচ হচ্ছে ৪৪ হাজার ৯৬১ টাকা।
২০২২ সালে শহরের একটি পরিবারের মাসিক গড় আয় ছিল ৪৫ হাজার ৫৭৮ টাকা।
অন্যদিকে, গ্রামীণ পরিবারের আয় কিছুটা বেড়েছে। এখন গ্রামের একটি পরিবারের মাসিক গড় আয় ২৯ হাজার ২০৫ টাকা, খরচ ২৭ হাজার ১৬২ টাকা। ২০২২ সালে গ্রামের গড় আয় ছিল ২৬ হাজার ১৬৩ টাকা।
জাতীয়ভাবে হিসাব করলে, একটি পরিবারের মাসিক গড় আয় ৩২ হাজার ৬৮৫ টাকা এবং গড় খরচ ৩২ হাজার ৬১৫ টাকা। ফলে সঞ্চয়ের সুযোগ নেই বললেই চলে।
কোন খাতে কত খরচ হয়
পিপিআরসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি পরিবারের মাসিক খরচের প্রায় ৫৫ শতাংশই চলে যায় খাদ্যে।
খাদ্যে: ১০ হাজার ৬১৪ টাকা
শিক্ষায়: ১ হাজার ৮২২ টাকা
চিকিৎসায়: ১ হাজার ৫৫৬ টাকা
যাতায়াতে: ১ হাজার ৪৭৮ টাকা
আবাসনে: ১ হাজার ৮৯ টাকা