সেপ্টেম্বরের প্রথম তিন দিনে রেমিট্যান্স ৩৪ কোটি ৩০ লাখ ডলার
চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম তিন দিনে দেশে এসেছে ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। অর্থাৎ প্রতিদিন গড়ে আসছে ১১ কোটি ৪৩ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন জানিয়েছেন, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৬০ শতাংশ। গত বছর এ সময়ে এসেছিল ৩০ কোটি ৭০ লাখ ডলার।
শুধু ৩ সেপ্টেম্বর একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন ১৪ কোটি ৫০ লাখ ডলার, যা চলতি মাসের রেমিট্যান্স প্রবাহে বড় অবদান রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৫২৪ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৭ দশমিক ৯০ শতাংশ বেশি।
এর আগে সদ্যসমাপ্ত আগস্ট মাসে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে দেশে সর্বমোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে একক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।