শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদনবিদেশি নয়, দেশি ছেলেকেই বিয়ে করতে চান সেমন্তী সৌমি

বিদেশি নয়, দেশি ছেলেকেই বিয়ে করতে চান সেমন্তী সৌমি

favicon
অনলাইন সংস্করণ
বিদেশি নয়, দেশি ছেলেকেই বিয়ে করতে চান সেমন্তী সৌমি

২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টারের সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। সেই প্রতিযোগিতার পর গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে প্রথম টিভি পর্দায় আসেন তিনি। এরপর মাসুদ মহিউদ্দিন পরিচালিত নাটক আগুন পোকা–তে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার অভিনয়জীবন।


ধীরে ধীরে শোবিজ অঙ্গনে পরিচিত মুখ হয়ে উঠেছেন সেমন্তী। তবে ব্যক্তিজীবনে ভিন্ন এক সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী। একসময় তার ইচ্ছা ছিল বিদেশি ছেলেকে বিয়ে করার। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সেই চিন্তা বদলে গেছে।


সেমন্তীর ভাষায়—

“বিদেশি ছেলের সঙ্গে আসলে মনের মতো সংযোগ থাকে না। যতই ইংরেজিতে কথা বলি না কেন, বাংলা ভাষায় কথা বলার যে আনন্দ, অনুভূতি ভাগ করার যে স্বস্তি—তা বিদেশি কারও সঙ্গে পাওয়া যায় না।”


অভিনেত্রী আরও জানান, আগামী বছর তিনি বিয়ে করার পরিকল্পনা করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন—

“আমার এখন পছন্দ দেশি ছেলে। একটা ভালো দেশি ছেলে পেলে বিয়ে করে ফেলব। আপনারা সবাই দাওয়াত খাবেন।”


এর আগে তিনি বলেছিলেন, ২০২৫ বা ২০২৬ সালে বিয়ের ইচ্ছা আছে। তবে এখনো মনের মতো পাত্র খুঁজে পাননি। তার চাওয়া, এমন একজন যিনি ভালো পার্সোনালিটি সম্পন্ন, কেয়ারিং এবং সত্যিকার অর্থে ভালোবাসবেন।