শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদনআহসান মঞ্জিলে ঘুরে বেড়ালেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

আহসান মঞ্জিলে ঘুরে বেড়ালেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

favicon
অনলাইন সংস্করণ
আহসান মঞ্জিলে ঘুরে বেড়ালেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। গত বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেই সামাজিক মাধ্যমে ভক্তদের শুভেচ্ছা জানান তিনি। তারপর থেকেই ঢাকায় কাটানো তার বিভিন্ন মুহূর্ত ভাইরাল হয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


শুক্রবার বিকেলে হানিয়া ঘুরে আসেন রাজধানীর ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল থেকে। সেখানেই কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসানের সঙ্গে তাকে দেখা যায়। তাদের একসঙ্গে ফুচকা ও ঝালমুড়ি খাওয়া, মাটির কাপে দুধ চা পান করা এবং রিকশায় ঘোরার ভিডিও ও ছবি দ্রুত ভাইরাল হয়েছে।


আহসান মঞ্জিলের সিঁড়িতে দাঁড়িয়ে হানিয়া একাধিক ছবি তোলেন। আয়োজক পক্ষ, ইনফ্লুয়েন্সার ও অতিথিদের সঙ্গে গ্রুপ সেলফিতেও অংশ নেন তিনি।


আজ শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন হানিয়া। এছাড়া আগামীকাল (২১ সেপ্টেম্বর) সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নিয়ে দেশেই ফিরে যাবেন এই জনপ্রিয় তারকা। ভক্তদের ভালোবাসা নিয়ে সফরটিকে তিনি স্মরণীয় করে রাখতে চান।