শাহরুখের হাত ধরে আবারও বড়পর্দায় দীপিকা, নতুন ছবির ইঙ্গিত ‘কিং
দুই দিন আগে নাগ অশ্বিনের ‘কাল্কি’ সিক্যুয়াল থেকে বাদ পড়েন দীপিকা পাডুকোন। এর মধ্যেই অভিনেত্রী নতুন এক পোস্টে ভক্তদের চমক দিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, শাহরুখ খানের হাত শক্ত করে ধরে আছেন দীপিকা। প্রায় ১৮ বছর আগে ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে অভিষেকের সময় শাহরুখের হাত ধরেই প্রথমবার সিনেমার দুনিয়ায় পা রাখেন তিনি।
স্মৃতিময় সেই মুহূর্তে ফিরে গিয়ে দীপিকা লিখেছেন, “প্রায় ১৮ বছর আগে ওম শান্তি ওম বানানোর সময় ওর কাছ থেকে প্রথম যে শিক্ষা পেয়েছিলাম, তা হলো—একটা ছবির অভিজ্ঞতা ও যাদের সঙ্গে কাজ করা হচ্ছে, সেটাই সাফল্যের থেকেও বেশি গুরুত্বপূর্ণ।”
তিনি আরও যোগ করেন, “এই শিক্ষাই সব সময় আমার সিদ্ধান্তে প্রভাব ফেলে। হয়তো সেই কারণেই আমরা একসঙ্গে ষষ্ঠ ছবিতে ফিরছি?”
পোস্টে দেওয়া হ্যাশট্যাগে ছিল ‘কিং’ ও ‘ডে ওয়ান’। ফলে নিশ্চিত হয়েছে, শাহরুখ খানের সঙ্গে নতুন ছবি ‘কিং’-এ অভিনয় করছেন দীপিকা।
এদিকে দীপিকার পোস্টে মন্তব্য করেছেন স্বামী রণবীর সিংও। ভক্তরা মনে করছেন, তার এই পোস্ট আসলে ‘কাল্কি ২৮৯৮ এডি’ নির্মাতাদের উদ্দেশে সূক্ষ্ম বার্তাও বহন করছে