শনিবার , ০২ মে ২০২৬
শনিবার , ০২ মে ২০২৬
হোমবিনোদননেটফ্লিক্সকেও টানছে আইনি ঝামেলায় ‘ব্যাডস অফ বলিউড’

নেটফ্লিক্সকেও টানছে আইনি ঝামেলায় ‘ব্যাডস অফ বলিউড’

favicon
অনলাইন সংস্করণ
নেটফ্লিক্সকেও টানছে আইনি ঝামেলায় ‘ব্যাডস অফ বলিউড’

এবার শারুখ খানের পূত্র আরিয়ান খানের মুভি তে কাজ করে বিপাকে পড়ল রণবীর কাপুর। তার নামে বিরুদ্ধে মামলা দায়ের করার আর্জি করা হয়েছে।


উল্লেখ্য,ক্যারিয়ারের প্রথম কাজ ‘ব্যাডস অফ বলিউড’-এর সাফল্য উপভোগ করছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। তবে এর মাঝেই নেমে এসেছে অস্বস্তিকর খবর—আইনি জটিলতায় জড়িয়ে পড়তে যাচ্ছে এই সিরিজ।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ওয়েব সিরিজটিতে ক্যামিও করেছেন একাধিক তারকা, যাদের মধ্যে ছিলেন রণবীর কাপুরও। সপ্তম পর্বে নিজ চরিত্রে অভিনয় করে করণ জোহরের সঙ্গে কথোপকথনের পর তাকে একটি ভেপ (ই-সিগারেট) ব্যবহার করতে দেখা যায়। আর এই দৃশ্যকেই আপত্তিকর হিসেবে দেখেছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)।

কমিশন অভিযোগ করেছে, ভারতে নিষিদ্ধ ই-সিগারেটকে প্রমোট করা হয়েছে সিরিজটির মাধ্যমে। এর পরিপ্রেক্ষিতে তারা মুম্বাই পুলিশের কাছে নির্মাতা-প্রযোজক, রণবীর কাপুর এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন জানিয়েছে।

মানবাধিকার কমিশনের নির্দেশ অনুযায়ী, এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরুর জন্য পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ফলে জনপ্রিয় এই সিরিজের সাফল্যের মাঝেই আরিয়ান, রণবীর এবং সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা আইনি ঝামেলায় পড়তে যাচ্ছে।