মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › রাজধানীতে হামলার শিকার হিরো আলম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

রাজধানীতে হামলার শিকার হিরো আলম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

favicon
অনলাইন সংস্করণ
রাজধানীতে হামলার শিকার হিরো আলম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

কনটেন্ট ক্রিয়েটর ও আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর আফতাবনগরে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন মোটরসাইকেল আরোহী তরুণ অতর্কিতভাবে হিরো আলমের ওপর হামলা চালায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।


হিরো আলমের স্ত্রী রিয়া মনি গণমাধ্যমকে জানান, “ডাক্তাররা বলেছেন দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে। এখন ওর অবস্থা খুবই আশঙ্কাজনক। সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।”


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম। তার শরীর ও মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, ছেঁড়া টি-শার্ট গায়ে রক্তের দাগও স্পষ্ট। ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে অ্যাম্বুলেন্সে তুলছেন, মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা হয়েছে।